• অপরাধ ও দুর্নীতি

সাতকানিয়ায় ৫ হাজার ইয়াবা ও নগদ টাকাসহ ২ নারী আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগদ ১০ লক্ষ ৬৮ হাজার টাকা ও ৫ পিচ ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের দক্ষিণ ঢেমশা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও ইয়াবাসহ দুই নারীকে আটক করতে সক্ষম হন র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃত দুই নারী হলেন- উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাঁদের পাড়া এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ আলীর স্ত্রী নুর বাহার (৬২) ও কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইকং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত আব্দুর রহমানের কন্যা রোকেয়া বিবি (২১)।

র‍্যাব-৭ সূত্রে জানা গেছে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন দক্ষিন ঢেমশা এলাকায় একটি বাড়িতে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করছে। তারই ভিত্তিতে ঢেমশা ইউনিয়নের চাঁদের পাড়ায় একটি বাড়িতে অভিযান দুই নারীকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে বাড়ীর গোয়াল ঘরের বালির স্তুপ হতে কালো পলিথিনে মোড়ানো বিশেষ কৌশলে রক্ষিত ৫ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ আসামীদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ জানায়, গ্রেপ্তারকৃত দুই নারী দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ইয়াবা এবং বিয়ার টেকনাফ এবং কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৩ লক্ষ টাকা। গ্রেপ্তারকৃত আসামীদের এবং উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ অর্থসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সাতকানিয়া থানার নিকট হস্তান্তর করা হয়। জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo