ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে তিনটি মামলায় ৪ দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত তিনটি হত্যা ও বিষ্ফোরক মামলায় পলককে মোট ২১ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা আদালতের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, গ্রেফতারকৃত পলককে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় সদর থানায় দায়েরকৃত স্বজন হত্যা মামলা ও সিদ্ধিরগঞ্জের শরীফ ও হাফেজ সোলায়মান হত্যা মামলায় মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনটি মামলাতেই পলক ৪ ও ৫ নাম্বার আসামী।
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...
নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

মন্তব্য (০)