• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে যৌথ বাহিনীর অভিযানে ৭০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারী) রাতে  উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি জিল্লুর রহমান।

 জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার রামদাস ধনিরাম এলাকায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে ওই দুই মাদক কারবারিকে ৭০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পৌরসভার রামদাস ধনিরাম এলাকার আব্দুল করিমের পুত্র নুরুজ্জামান মিয়া (৬৬) ও খমির উদ্দিন ব্যপারীর পুত্র হাবিবুর রহমান (৬০)।

উলিপুর থানার অফিসার ইসচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo