• অপরাধ ও দুর্নীতি

টেকনাফে দুই লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ  কক্সবাজার টেকনাফের নাফ নদীর মোহনায় যৌথ অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবাসহ রোহিঙ্গা সাতজন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড ও র‍্যাব। বুধবার ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় এ অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।

আটকরা হল— মো. ইয়াসিন (৫৬), মো. মোস্তফা (৩৩), মো. ইলিয়াছ (২১), দীন মোহাম্মদ (৩৪), মো. সাবের (৩০), মো. জাকারিয়া (২৪) ও আব্দুর রহমান (৪৫)। আটকরা সকলেই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বুধবার ভোর রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় চোরাচালান ও মাদকপাচার প্রতিরোধে কোস্টগার্ড ও র‍্যাব সদস্যদের যৌথ একটি দল অভিযান চালায়। এসময় পর্যায়ে মিয়ানমার দিক থেকে আসা ইঞ্জিন চালিত সন্দেহজনক একটি ট্রলার দেখলে আভিযানিক দলের সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে কোস্টগার্ড ও র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ট্রলারটিকে জব্দ করা সম্ভব হয়।

পরে ট্রলারটিতে থাকা ৭ জন রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। এসময় ট্রলারটি তল্লাশি চালিয়ে একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে পাওয়া যায় ২ লাখ ইয়াবা। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo