• অপরাধ ও দুর্নীতি

সোনারগাঁয়ে বায়ুদূষণের অভিযোগে ৪টি কারখানাকে ৮ লাখ টাকা জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বায়ুদূষণকারী ৪টি প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারী) দুপুরে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম এ অভিযান চালায়। মঙ্গলবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ, এইচ, এম রাসেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় অভিযানে প্রসিউকিশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মোবারক হোসেন।

অভিযান পরিচালনা করা কারখানাগুলো হলো-সোনারগাঁ উপজেলার মেঘনাঘাটের লাফার্জ হোলসিম লিঃ কারখানাকে ২ লাখ টাকা, মেঘনা সিরামিক ইন্ডা: লি কারখানাকে ২ লাখ টাকা, মদিনা সিমেন্ট লি: কারখানাকে ২ লাখ টাকা ও ইউনিক সিমেন্ট ইন্ডা: লি: কারখানাকে ২ লাখ টাকাসহ মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ, এইচ, এম রাসেদ জানান, অভিযানে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর  ১১(খ) ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক সোনারগাঁয়ে অবস্থিত বায়ুদূষনকারী ৪টি প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo