• অপরাধ ও দুর্নীতি

দিনাজপুরে ডেভিল হান্টে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৭

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে ডেভিল হান্টের অভিযানে গেল ২৪ ঘন্টায় একজন ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৭কে গ্রেপ্তার করেছেন জেলার পুলিশ বিভাগ। আজ শনিবার তাদেরকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তুলে দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে নাশকতা সহিংসতা সন্ত্রাসী কর্মকান্ডে ফ্যাসিবাদের পক্ষে অপতৎপরতায় জড়িত থাকার একাধিক মামলা রয়েছে। 

পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা এ.কে.এম লিয়াকত আলী জানান, গ্রেপ্তার ৭ জনের মধ্যে রয়েছে আওয়ামী লীগ নেতা নবাবগঞ্জের ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহসানুল কবির শামীম।  অন্যান্যদের মধ্যে রাসেল আহমেদ 

ফাজিলপুর ইউনিয়নে যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক, রিয়াজুল ইসলাম আওয়ামী লীগের বিরল উপজেলা সক্রিয় সদস্য,  বিশ্বজিৎ বর্মন একই উপজেলায় রানীপুকুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক,

 আবু সাঈদ পাবর্তীপুরে হামিদপুর ইউনিয়নে যুবলীগের ওয়ার্ড কমিটির দপ্তর সম্পাদক,  মোস্তাছির ইসলাম মুন্না ফুলবাড়ী কাজীহাল ইউনিয়নে ছাত্রলীগের ওয়ার্ড কমিটির যুগ্ম আহ্বায়ক এবং নবাবগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার সবুজকে গত ২৪ ঘন্টার অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।  

এছাড়াও মাদকের মামলায় ৯ জনকে এবং গ্রেপ্তারি পরোয়ানায় আরো ৭জনকে আটক করেছে পুলিশ।

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo