ফাইল ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে ১২ বছরের একজন শিশু নিহত হয়েছে। গত সোমবার রাত ৮ টার দিকে একতা এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়ে সে।
নিহত জামিল (১২) চিরিরবন্দরের আব্দুলপুরের বানিযুগী গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
রেলওয়ে থানার ইনচার্জ আব্দুল মান্নান জানান, গত সোমবার ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটিতে রাত ৮টার দিকে দিনাজপুরের চিরিরবন্দরের বানিযুগী এলাকা অতিক্রমের সময় শিশু জামিল তাতে কাটা পড়ে নিহত হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে তুলে দিয়েছেন তারা। শিশুটির রাতে রেললাইনে অবস্হানের কারন জানা যায়নি।
নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...
নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...
নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...
নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...
রংপুর ব্যুরো : আমার সন্তান-আমার পৃথিবী”-এই মানবিক ও অন...

মন্তব্য (০)