• অপরাধ ও দুর্নীতি

রংপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ রংপুরে দশ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।পুলিশ বলছেন দীঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সোমবার(৩ ফেব্রুয়ারি)বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের পুলিশ সুপার মো. আবু সাইম।পুলিশ বলছেন মাদক ব্যবসার সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না।

মাদক বাবসার সাথে জড়িত গ্রেফতার ব্যক্তিরা হলেন-বগুড়া জেলার কাহালু থানার দীঘির পাড় এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩২) ও একই এলাকার শ্রী উজ্জল চন্দ্রের ছেলে শ্রী জয়ন্ত কুমার(২০)।

পুলিশ আরও জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে গংগাচড়া থানার ৫নং লক্ষীটারি ইউনিয়নের মহিপুর হাবু বালারঘাট ব্রীজের রাস্তার ওপর অভিযান চালান ডিবি পুলিশ।এসময় কালীগঞ্জের দিক থেকে আসা একটি শ্যালো মেশিন চালিত একটি ভটভটি আটক করা হয়। পরে আটক ভটভটির ডালার মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ।অভিযানে রংপুর জেলা ডিবি’র অফিসার ইনচার্জ আবু মো. সিদ্দিকুজ্জামানের নেতৃত্বে এসআই ভূষণ চন্দ্র বর্মন সঙ্গীয় ফোর্স এই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে। 

এ ঘটনায় গংগাচড়া থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।আর এই ১০ কেজি গাঁজার চালান কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বিষয়গুলো তদন্ত করা হচ্ছে।তবে মাদক ব্যবসার সাথে জড়িত যে কেউ ছাড় পাবে না।

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo