• অপরাধ ও দুর্নীতি

মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়ায় দুই ইটভাটা‌কে জ‌রিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়‌া উপ‌জেলায় অ‌বৈধ দু‌টি ইট ভাটায় অ‌ভিযান চা‌লি‌য়ে ১ লক্ষ ৪০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছে ভ্রাম‌্যমান আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ ও উপজেলা প্রশাসন, সাটুরিয়া এর যৌথ উদ্যোগে অভিযান চা‌লি‌য়ে উপ‌জেলার ২টি ইটভাটাকে জরিমানা করা হয়।

সাটু‌রিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইকবাল হোসেন ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা ক‌রে উপ‌জেলার কান্দাপাড়া এলাকার যমুনা ব্রিকস কে ৭০ হাজার ও গোলড়া এলাকার ফৌ‌জিয়া ব্রিকস‌কে ৭০ হাজার ক‌রে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা জ‌রিমানা ক‌রেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ উপপরিচালক মো: ইউসুফ আলী উপ‌স্থিত ছি‌লেন।

সাটু‌রিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন ব‌লেন, ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা ক‌রে যমুনা ব্রিকসকে ৭০ হাজার ও ফৌ‌জিয়া ব্রিকস‌কে ৭০ হাজার ক‌রে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা জ‌রিমানা ধার্য্য ও আদায় করা হয়। অবৈধ ইটভাটার বিরু‌দ্ধে ভ্রাম‌্যমান আদালতের অ‌ভিযান চলমান থাকবে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo