• অপরাধ ও দুর্নীতি

নারায়ণগঞ্জে ৬ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পুলিশ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৬ টন (৫৯২০ কেজি) পলিথিন উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নারায়ণগঞ্জ অংশে অভিযান চালিয়ে পরিবেশ দূষণকারী এই পলিথিন জব্দ করে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের শিমরাইল ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে পুলিশের নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুর রহমান চৌধুরী।

এ সময় পুলিশ কাভার্ডভ্যানের চালক মো. এরশাদ হোসেন (৩৮) এবং হেলপার মো. বাবুকে (২০) আটক করে।

হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাঈম জানান, পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিনের এই চালানটি ঢাকা চকবাজার থেকে নিউ রহমানিয়া ট্রান্সপোর্ট এজেন্সি মাধ্যমে চট্টগ্রামের সাতকানিয়া থানার কেরানির হাট এলাকায় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানটিকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৬ টন (৫৯২০ কেজি) পলিথিন উদ্ধার করা হয়।

কাভার্ডভ্যানের চালক মো. এরশাদ হোসেন যশোর জেলার শার্শা থানার দিঘিরপাড় এলাকার মৃত মান্নান সিকদারের ছেলে এবং হেলপার বাবু একই জেলার বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের আব্দুল খালেকের ছেলে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের এসআই মাহমুদুল হাসান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করার প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ পলিথিন বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে হাইওয়ে পুলিশ।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo