• অপরাধ ও দুর্নীতি

মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে উদ্ধার ১৬

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি: গতকাল ২৫ জানুয়ারি ২০২৫, কক্সবাজারের টেকনাফ হতে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে ১৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় পাচার চক্রের ১ সদস্যকে আটক করা হয়। বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় স্থানীয় মানব পাচারকারী কেফায়েত উল্লাহর নেতৃত্বে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে টেকনাফস্থ বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ের পাদদেশে  ৪০-৫০ জনকে কয়েকটি ঘরে জড়ো করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের মূল হোতা কেফায়েত উল্লাহ পালিয়ে গেলেও তার সহযোগী মো. আব্দুল্লাহকে (২৫) আটক করা হয়। পাহাড়ের বিভিন্ন স্থান হতে  ০২ জন বাংলাদেশি নাগরিক  ও ১৪ জন রোহিঙ্গা সদস্যকে উদ্ধার করতে সক্ষম হয় নৌবাহিনী।

পরবর্তীতে আটককৃত দালাল ও উদ্ধারকৃত ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।  উল্লেখ্য, চক্রটির বিরুদ্ধে বিভিন্ন সময়ে জোরপূর্বক  অপহরণ করে মুক্তিপণ আদায়ের লক্ষ্যে পাহাড়ে আটকে রেখে নানাবিধ শারীরিক নির্যাতন করা এবং মুক্তিপণ না দিলে বিদেশে বিক্রি করে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া যায়। মানব পাচারকারী এবং অপহরণকারীদের আটক করতে নৌবাহিনীর অভিযান চলমান রয়েছে বলে জানায় বিজ্ঞপ্তিতে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo