• অপরাধ ও দুর্নীতি

সাতকানিয়াতে অবৈধভাবে বালু উত্তোলন করায় একজন গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় বালু উত্তোলনের একটি ড্রেজার এবং ২৫০ ফুট পাইপ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গ্রেপ্তার মো. নজরুল ইসলাম (৫৫) সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ভোরবাজার এলাকার মৃত আবদুর রশিদের ছেলে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১২টা থেকে দেড়টা পর্যন্ত সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ভোরবাজার এলাকায় সেনাবাহিনীর মেজর ফারহানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়ায় কর্তব্যরত এনএসআই কর্মকর্তা বলেন, সাতকানিয়ায় প্রতিটা অঞ্চলে অপরাধে প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারী আছে। সাতকানিয়া বাজালিয়ায় কিছুদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন খবর পেয়েছি তথ্য সংগ্রহ করি। পরে এসবের সত্যতা থাকায় বাংলাদেশ সেনাবাহিনী এবং এনএসআই যৌথ অভিযান পরিচালনা করে ১’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে।

মন্তব্য (২)





image
image
image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo