• অপরাধ ও দুর্নীতি

কোস্ট গার্ড-নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার ৬

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড এবং নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ ৬ সন্ত্রাসী গ্রেফতার করেছে। এসময় ০৫ টি আগ্নেয়াস্ত্র, ১৩ টি দেশীয় অস্ত্র ও ১১ রাউন্ড তাজা কার্তুজ ও কলিমউল্লাহ বাহিনীর কলিমসহ ০৬ জন দুর্ধর্ষ সন্ত্রাসী আটক করছে। 

কোস্ট গার্ড এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,"কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা এলাকার সাধারণ জনগনের উপর কলিমউল্লাহ বাহিনী নামক কুখ্যাত সন্ত্রাসী দল দীর্ঘদিন যাবত অস্ত্র প্রদর্শন করে জমিদখল, চাঁদাবাজি, সরকারি সম্পদ ধ্বংস সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিলো। স্থানীয় লোকজন কোস্ট গার্ডের শরণাপন্ন হলে উক্ত এলাকায় কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোয়েন্দা সূত্রে জানা যায়, কলিমউল্লাহ বাহিনীর সক্রিয় সদসারা মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের মুহরীগনা সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আজ (২৪ জানুয়ারি) শুক্রবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে যৌথ বাহিনী মহেশখালীর কুখ্যাত ও দুর্ধর্ষ ডাকাত দলের ০৬ জন সক্রিয় সদস্যকে ০৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ডস তাজা গোলা, ২৩ টি দেশীয় অস্ত্র এবং নগদ ১,২৫,০০০ (এক লক্ষ পঁচিশ হাজার) টাকা সহ আটক করতে সক্ষম হয়।

উল্লেখ্য, গত ২৩ জানুযারি ২০২৫ তারিখ মাতারবাড়ি কয়লা তাপবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন এলাকায় চাঁদাবাজি করতে ব্যর্থ হয়ে এই সন্ত্রাসীরাই নির্মাণ কাজে ব্যবহৃত যানবাহনে অগ্নি সংযোগ ঘটায় বলে জানা যায়। জব্দকৃত সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo