• অপরাধ ও দুর্নীতি

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৫

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার এসআই (নিঃ)/সুমন বড়ুয়া শাপলা সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আজ ২৪ জানুয়ারী বিকাল ০৩.৪৫ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন চা বোর্ডের বিপরীতে রাস্তার পাশে নির্জন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। সিএমপি জানায়, তারা হলেন ১। মোঃ জীবন (২২), ২। মোঃ আলাউদ্দিন (৩৩), ৩। মোঃ হাসান (২১), ৪। মোঃ রাফসান আহম্মদ প্রঃ বুলবুল (২০), ৫। মোঃ সেলিম (২২)।

গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি স্টিলের তৈরী সেভেন গিয়ার ছোরা, ১টি স্টিলের  ছোরা ১টি স্টিলের তৈরী ছোরা, ১টি কাঠের বাটযুক্ত লোহার তৈরী ছোরা, ১ টি সিএনজি যাহার রেজিঃ নং-চট্টগ্রাম-থ-১২-০২৬৬ ও ০৪টি বিভিন্ন সাইজের লোহার রড উদ্ধার পূর্বক জব্দ করেন।

 উক্ত আসামীরা অজ্ঞাতনামা সহযোগী আসামীসহ বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বিভিন্ন পয়েন্টে যাত্রী ও পথচারীদেরকে ছোরার ভয়ভীতি দেখিয়ে মূলবান জিনিসপত্র টাকা পয়সা লুট করে আসছিল বল জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। 

ধৃত আসামীরা পেশাদার ছিনতাইকারী এবং ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। এরই প্রেক্ষিতে বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-২৬, তাং-২৪/০১/২০২৫ইং ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়। এছাড়াও আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। 

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo