• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২ মামলায় ৩০ টাকা জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কাপাসিয়ার মোড় ও রায়েরদিয়া বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইনের ২টি মামলায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি পরিচালিত অভিযানে এ দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে উপজেলার কালীগঞ্জ পৌরসভার কাপাসিয়ার মোড় এলাকার ও নাগরী রায়েদিযা বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ এর ৩০ ধারায় কাপাসিয়া মোড়ের আল মদিনা বেকারির মালিক মোশাররফ হোসেনকে ২০ হাজার ও রায়েরদিয়া বাজার এলাকার শাকিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ২টি মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের এ বিচারক।

অভিযানকালে বিএসটিআই গাজীপুর জেলার ফিল্ড অফিসার মাকসুদা রুনা, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, আলামিন সহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo