• অপরাধ ও দুর্নীতি

রাণীনগরে সাজাপ্রাপ্ত-চাঁদাবাজী মামলার আসামীসহ গ্রেফতার ৬

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এবং চাঁদাবাজী মামলার আসামীসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান,মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সম্প্রতি দায়েরকৃত চাঁদাবাজী মামলার আসামী এবং অন্য আরো একটি মামলার সাজাপ্রাপ্ত আসামী আব্দুল মালেক ওরফে ডলার(৩৮) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ডলার উপজেলার কালীগ্রাম মাঝিপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। এছাড়া একই রাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার গিরিগ্রামের আহম্মেদ আলীর ছেলে জাকির হোসেন
(৪৫) ও ঘোষগ্রামের রকিম উদ্দীনের ছেলে সিরাজ উদ্দীন (৩৫)কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে উপজেলার গিরিগ্রামের অবির আলীর ছেলে শুকুর উদ্দীন (৪০),সিলমাদার গ্রামের ছোবহান আলীর ছেলে জার্মান আলী (৪০) ও মধ্যরাজাপুর গ্রামের আক্কাস আলীর ছেলে আসলাম আলী (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo