• অপরাধ ও দুর্নীতি

সাতকানিয়ায় ম্যাজিস্ট্রেটের উপর হামলার চেষ্টা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার আমিলাইষে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযানে গেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা চালিয়েছে বালু ব্যবসায়ীরা।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আমিলাইষ ১নং ওয়ার্ডের সাঙ্গু নদীতে এই ঘটনা ঘটে। অভিযান পরিচালনাকালে বালু উত্তোলনে জড়িত এক ব্যক্তিকে আটক করে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় আনসার, পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা তাদের সাথে ছিলেন।

জানা যায়, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন ধরে সাঙ্গু নদীর বিভিন্ন স্থানে বাল্কহেড ও ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় নৌকায় সাঙ্গু নদীতে অভিযানে যায় প্রশাসন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বাল্কহেড ও ড্রেজার সরিয়ে নিতে থাকে বালু ব্যবসায়ীরা। এসময় ম্যাজিস্ট্রেটের অভিযানে ক্ষিপ্ত হয়ে বালু ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করার চেষ্টা করে।

এ ঘটনায় কোনো ড্রেজার মেশিন জব্দ করতে না পারলেও বালু উত্তোলনে জড়িত মোঃ সবুজ (ভোলার চর ফ্যাশন এলাকার কবির মাঝির ছেলে) কে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, সাঙ্গু নদীতে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে আমিলাইষে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। নৌকা নিয়ে ম্যাজিস্ট্রেট সেখানে গেলে বালু উত্তোলনে জড়িতরা সরকারি কাজে বাধা প্রদান, ইটপাটকেল নিক্ষেপ ও হামলার চেষ্টা করে। এ ঘটনায় একজনকে আটক করে সাজা দেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা ও দ্রুত আইনের আওতায় আনা হবে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo