• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই মামলায় অর্ধলক্ষ টাকা জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের ছৈলাদী ও বাশাইর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাশাইর বাজারের ব্যবসায়ি উত্তম কুমার দত্ত (৪৫) ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইনে ছৈলাদী গ্রামের সেবুন নাহার নামের দুইজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এ দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক তনিমা আফ্রাদ বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামে ও বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারা লংঘনের দায়ে ব্যবসায়ি উত্তম কুমার দত্তকে ২০ হাজার টাকা ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ১৫ ধারায় সেবুন নাহারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের দুই মামলায় ৫০ হাজার টাকা অর্ধদণ্ড করা হয়।  নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।

অভিযানকালে ইউএনও’র সিএ হুমায়ুন সিকদার, বেঞ্চ সহকারী আলামিনসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo