ছবিঃ সিএনআই
রংপুর ব্যুরোঃ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় থেকে পিস্তুলের সাদৃশ্য বস্তু নিয়ে দুই তরুণী সহ আটক-৪। এঘটনায় তরুণ-তরুণীসহ ৪জনকে আটক করেছে তাজহাট থানা পুলিশ।এসময় তাদের কাছ থেকে প্রাইভেটকার জব্দ করে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট মেট্রোপলিটন থানা পুলিশ তাদের একটি প্রাইভেট গাড়িসহ আটক করে।পরে এ চার তরুণ-তরুণীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।
তবে স্থানীয়রা বলছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে আবু সাঈদ চত্বরে (পার্কের মোড়) হলুদ রঙের একটি গাড়ি থেকে দুজন নারী ও দুজন পুরুষকে আটক করে পুলিশ।এসময় তাদের কাছে থাকা কয়েক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সর্দার বলেন,পিস্তলটি আসল না নকল, তা আমরা খতিয়ে দেখছি।একইসাথে গ্রেফতার দুই তরুণ ও দুই তরুনী অন্য কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত কিনা তাও তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...
নিউজ ডেস্কঃ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...
জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

মন্তব্য (০)