• অপরাধ ও দুর্নীতি

নেত্রকোনা থেকে পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ১৫ জন আটক করেছে পুলিশ। 

বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে পাকুন্দিয়া পৌর সদরের শ্রীরামদী এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করে পুলিশ।

আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামের আরমান মিয়া (১৯), মোজাহিদুল ইসলাম জিহাদ (১৯), সারোয়ার জাহান সিয়াম (১৯), রিফাত ১৮), ইকবাল হোসেন শুভ (১৮), রাহাতুল ইসলাম (১৯), ওয়াশেরপুর গ্রামের আবু সাঈদ (১৯), মো. রাজন (১৯), ইয়াসিন (২০), আরফিন শুভ (১৯), মাহফুজ আলম (১৭), অমিত (১৮) পূর্ব সাউদপাড়া গ্রামের আবু সুফিয়ান শাওন (১৯), সাউদপাড়া গ্রামের আশিকুর রহমান একান্ত (১৯) ও তাম্বুলিপাড়া গ্রামের জয় বর্মণ (১৮)। তাঁরা প্রত্যেকেই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামদী এলাকায় ১৫ জন যুবক খেজুরের রস খেতে আসে। এ সময় তাঁরা জয় বাংলা স্লোগান দিতে থাকে। পরে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার সময় এলাকাবাসীর হাতে ওই ১৫ জন যুবক আটক হয়। আটকদের নিরাপত্তার কথা চিন্তা করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo