• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বাধীন মিয়া(৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার(২১ ডিসেম্বর) রাতে উলিপুর পৌরশহরের সাব রেজিস্ট্রার অফিসের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বাধীন পৌরসভার নারিকেলবাড়ি ব্যাপারিপাড়া গ্রামের নুরুল হক সরকারের ছেলে।

পুলিশ জানায়, মাদক মামলায় স্বাধীন মিয়াকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায়ের পর থেকেই পলাতক ছিলেন তিনি। শনিবার (২১ ডিসেম্বর) রাতে উলিপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম, কং হারুন অর রশীদ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরশহরের সাব রেজিস্ট্রার অফিসের সামন থেকে তাকে গ্রেপ্তার করে।

রোববার(২২ ডিসেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান বলেন, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo