• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

পাবনায় স্কুলছাত্রী হত্যা মামলার রহস্য উদঘাটন, আটক ১

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ চাটমোহরে স্কুলছাত্রীকে হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। আটক করা হয়েছে মূল আসামিকে। আটককৃত হলো চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চর মথুরাপুর গ্রামের আনিসুর রহমান মল্লিকের ছেলে নুরুজ্জামান মল্লিক ওরফে নুর জামাল (১৭)। 

শনিবার (২১ ডিসেম্বর) সকালে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এ বিষয়ে প্রেস ব্রিফিং করা হয়। প্রেসব্রিফিং করেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী শাহনেওয়াজ পিপিএম সেবা)। এসময় চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম উপস্থিত ছিলেন। 

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চর মথুরাপুর গ্রামের স্বামী পরিত্যক্ত তাছলিমা বেওয়া ১ ছেলে ও দুই মেয়ে নিয়ে চরমথুরাপুর বাধে বসবাস করতেন। গত ১৩ ডিসেম্বর বিকেলে তাছলিমা বেওয়ার ছোট মেয়ে কল্পনা খাতুন (৯) বাড়ির অদূরে ভাঙ্গুড়া উপজেলার দহপাড়া খানকা শরীফে ইসলামী জালসা শুনতে গিয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে তাকে না পেয়ে খানকা শরীফে ইসলামী জালসাসহ বিভিন্ন স্থানে তাকে খোঁজ করা হয়। সন্ধ্যার পর জালছার মাইকে কল্পনা নিখোঁজের বিষয়টি প্রচার করা হয়। নিখোঁজের পরদিন শনিবার (১৪ ডিসেম্বর) সকালে চাটমোহর উপজেলার পৈলানপুর এলাকার মাঠের মধ্যে একটি লিচু বাগানে কল্পনা খাতুনের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এদিন দুপুরে মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত শিশুটি চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়। 

এ ব্যাপারে চাটমোহর থানায় একটি মামলা হয়। পুলিশ তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ভাঙ্গুড়া উপজেলার দহপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে পিয়াস (২০) কে। এরপর পুলিশ সুপার মোরতোজা আলী খানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ পিপিএম, সেবা,অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান, সহকারী পুলিশ সুপার চাটমোহর সার্কেল আরজুমা আকতারের সার্বিক তত্বাবধানে ডিবি পুলিশ ও চাটমোহর থানা পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যায় জড়িত নুরুজ্জামান মল্লিক ওরফে নুর জামালকে আটক করা হয়। 

পুলিশ জানায়, নুর জামাল মাদকসেবী। সে খারাপ উদ্দেশ্যে মেয়েটিকে বাড়ি নিয়ে যাবার কথা বলে পৈলানপুর চাকলার দিয়ার বিলের মধ্যে একটি লিচু বাগানে নিয়ে আসে। এসময় শিশুটি কান্নাকাটি শুরু করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। শিশুটিকে ধর্ষন করা হয়েছে কিনা, তা মেডিকেল রিপোর্ট পেলেই জানা যাবে বলে জানান চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম।

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo