• অপরাধ ও দুর্নীতি

সাতকানিয়ায় ২ আওয়ামীলীগ কর্মী গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা ও আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিষিদ্ধ ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মো. জোবায়ের সানি (৩০), আওয়ামী লীগের কর্মী উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় এলাকার বাসিন্দা মোহাম্মদ শাজাহান (৪০) ও কালিয়াইশের তালুকদার বাড়ি এলাকার বাসিন্দা মো. মোজাম্মেল হক (৪৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৯ নভেম্বর কেরানীহাট-বান্দরবান সড়কের সাতকানিয়ার দস্তিদার হাট এলাকায় আওয়ামী লীগ সরকারের পতন ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল করছিলেন।

এ সময় আওয়ামী লীগের কয়েকজন নেতার নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র, লোহার রড ও বাঁশ নিয়ে মিছিলে হামলা চালান। এ ঘটনায় (গত ৮ অক্টোবর) উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা করেন। এতে জড়িত অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে গত বছরের নভেম্বরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের একটি মিছিলে গুলিবর্ষণ ও ককটেল হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এ–সংক্রান্ত মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।

 

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo