• অপরাধ ও দুর্নীতি

পরকীয়ায় বাধা দেওয়ায় প্রবাসী স্বামীর গলা কাটল স্ত্রী

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পরকীয়ায় বাধা দেওয়ায় মো. মঈনুদ্দিন নামে এক প্রবাসীকে গলা কেটে হত্যাচেষ্টা করেছেন স্ত্রী। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামে এ ঘটনা ঘটে। আহত মঈনুদ্দিন ভোটহাট গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি সিঙ্গাপুর প্রবাসী ছিলেন।

আহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে মঈনুদ্দিনের সঙ্গে পাথরডুবী ইউনিয়নের তালুক মশালডাঙা গ্রামের উমর আলীর মেয়ে সোমা খাতুনের বিয়ে হয়। বিয়ের এক বছর পর সিঙ্গাপুর চলে যায় মঈনুদ্দিন। স্বামীর অনুপস্থিতিতে পরকীয়ায় জড়িয়ে পড়েন সোমা। পরিবারের লোকজন বিভিন্নভাবে বুঝিয়েও সোমাকে ফেরাতে পারেনি। পরে গত ৪ ডিসেম্বর দেশে ফিরে আসেন মঈনুদ্দিন। দেশে আসার পর এসব বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।শনিবার রাতে দুজন মিলে সোমার বড় বোনের বাড়ি (বাগভান্ডার গ্রামে) দাওয়াত খেতে যান। বোনের বাড়িতে গিয়েও স্বামীর সঙ্গে ঝগড়া করেন সোমা। ঝগড়ার এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে নতুন ব্লেড দিয়ে তার স্বামীর গলা কেটে দেয় সোমা। পরে মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন মঈনুদ্দিনক উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

ভূরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে আইনি ব‍্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo