• অপরাধ ও দুর্নীতি

পাচারের অপেক্ষায় থাকা ৩০ রোহিঙ্গা উদ্ধার 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ  পাচারের অপেক্ষায় থাকা ৩০ রোহিঙ্গা  ব্যক্তিকে উদ্ধার  করেছে পুলিশ। উদ্ধারকৃত ভিকটিমের মধ্যে ১৫ জন পুরুষ , ৩ জন মহিলা , ৭ জন ছেলে শিশু ও ৫ জন মেয়ে শিশু।

১৪ ডিসেম্বর (শনিবার)  সকাল সাড়ে ১০ টার সময়  টেকনাফ উপজেলার টেকনাফ সদর ইউপিস্থ দক্ষিণ লম্বরী এলাকার সাইফুল এর বসত বাড়ি হতে তাদের আটক করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, 

 ১৪ ডিসেম্বর সকাল সোয়া ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় , টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউপিস্থ দক্ষিণ লম্বরী এলাকায় মালয়েশিয়ায় মানব পাচারের উদ্দেশ্যে কিছু লোককে আটক করে রেখে মুক্তিপণ দাবী করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিক টেকনাফ থানা এলাকায় নিয়োজিত মোবাইল-৭ ডিউটিতে নিয়োজিত এসআই মোঃ কামাল হোসেন তাহার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ  টেকনাফ সদর ইউপিস্থ দক্ষিণ লম্বরী গ্রামের  সাইফুল এর বসত বাড়ির সামনে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক জন লোক দৌঁড়ে পালিয়ে যায় এবং সাইফুল এর বসত বাড়ি হতে নারী, পুরুষ ও শিশুসহ সর্বমোট ৩০ জন ভিকটিমকে উদ্ধার করেন। এরা কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়া মিয়ানমারের ব্যস্তুুচ্যুত মুসলিম নাগরিক। 

এ বিষয়ে পলাতক আসামীদের নাম-ঠিকানা সংগ্রহ সহ উক্ত ঘটনার বিষয়ে এজাহার প্রাপ্তি স্বাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন। 

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo