ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি: নড়াইলে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। (১১ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নড়াইলের লোহাগড়া উপজেলার ৩টি ইটভাটা সম্পূর্ণ গুড়িয়ে দেয়া হয়েছে।
গুড়িয়ে দেয়া ইটভাটাগুলো হলো-নড়াইলের লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজার এলাকার সনাতন পদ্ধতির ড্রাম চিমনি বিশিষ্ট স্টোন ইটভাটা এবং শিয়রবর বাজার এলাকার সুরমা ও সততা ইটভাটা। এসব ভাটার সব কাচা ইট ভেঙ্গে ফেলা হয়। এছাড়া ভাটার চুল্লি গুড়িয়ে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে সব কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন-পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়াসহ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।
পর্যায়ক্রমে অবৈধ ইটভাটাগুলোও গুড়িয়ে দেয়া হবে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...
নিউজ ডেস্কঃ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...
জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

মন্তব্য (০)