• অপরাধ ও দুর্নীতি

ভ্রাম্যমাণ আদালতে বালু ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে বালু ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

জানা গেছে, ফুলবাড়ী উপজেলার ধরলা সেতুর দক্ষিণ পার্শ্বে নদী থেকে শতশত ট্রাক্টর দিয়ে বালু উত্তোলন করে জমজমাট ব্যবসা চালিয়ে আসছে একটি বালু ব্যবসায়ী সিন্ডিকেট। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম অবৈধ বালু উত্তোলন বন্ধে সেখানে অভিযান চালান। এ সময় বালু উত্তোলনরত অবস্থায় ৫টি ট্রাক্টর আটক করা হয়। পরে ট্রাক্টর মালিক লালমনিরহাট জেলার কুলাঘাট এলাকার মৃত সোহরাব আলীর ছেলে নুর ইসলামের নিকট এক লাখ টাকা জরিমানা আদায় করে ট্রাক্টরগুলো ছেড়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধরলা পাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। 

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo