• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

র‍্যাব ১৫ এর অভিযানে রামু'র গর্জনিয়া এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামু থানাধীন গর্জনিয়ার বড়বিল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ০৪টি দেশীয় এলজি, ০১টি ওয়ান শুটারগান, ১১ রাউন্ড তাজা গুলি ২৪ রাউন্ড গুলির খোসা ও ০৩টি অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করেছে র‌্যাব-১৫। ৯ ডিসেম্বর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায়  মাটির নিচে থেকে এসব অস্ত্র উদ্ধার করে। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজারের রামু থানাধীন গর্জনিয়ার বড়বিল এলাকায় বিপুল পরিমাণ দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ মাটির নিচে পুঁতে রাখা হয়েছে । গোয়েন্দা তথ্যের  ভিত্তিতে র‌্যাব-১৫ একটি চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে এগুলো উদ্ধার করে। তবে এ-সময় কাউকে আটক করতে পারেনি।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে ।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo