• অপরাধ ও দুর্নীতি

চিলমারীতে চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে এক দোকান হতে চুরি হওয়া নগদ টাকা ও দুটি মোবাইল ফোন তথ্য প্রযুক্তির সহায়তায় উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) রাতে আসামীকে উলিপুর উপজেলা হতে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজীব। গ্রেপ্তারকৃত আসামীর নাম আল আমিন (১৯)। তিনি উলিপুর উপজেলার সরদারপাড়া এলাকার ফুল বাবুর ছেলে।

জানা গেছে, গত ৬ ডিসেম্বর উপজেলার রানীগঞ্জ বাজার হতে সন্ধ্যায় দোকানের তালা ভেঙে দুটি মোবাইল ফোন ও নগদ ১ লাখ ৫৩ হাজার টাকা চুরি হয়। এঘটনায় গত রাত (৮ডিসেম্বর) ভুক্তভোগী দোকান মালিক মশিউর রহমান বাদি হয়ে চিলমারী মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

পুলিশ জানান, অভিযোগ ভিত্তিতে মামলা রুজু হলে চিলমারি থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির মামলার ঘটনায় জড়িত ব্যক্তি উলিপুর থানায় অবস্থান করছে বলে নিশ্চিত হয়। এরপর উলিপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে তার বাড়ি হতে চুরি যাওয়া দুটি মোবাইল উদ্ধার ও চুরি হওয়া টাকার মধ্যে ২৩ হাজার টাকা উদ্ধার করে আসামিকে থানা হেফাজতে নেয়া হয়েছে।

ওসি নাজমুস সাকিব সজীব জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীকে গ্রেপ্তার করে আজ সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo