• অপরাধ ও দুর্নীতি

হত্যা মামলায় জেলা আওয়ামী লীগ সভাপতির ছেলে গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলীর কনিষ্ট পুত্র জাহিদুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আসিক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

কুড়িগ্রাম সদর থানা সূত্র জানায়, মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে র‍্যাব-১৩ এর একটি টিম রংপুর শহর থেকে মো. জাহিদুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করে। পরে তাকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। গ্রেপ্তার জাহিদুল ইসলাম সবুজ সাবেক এমপি মো. জাফর আলীর কনিষ্ঠ পুত্র। তিনি কুড়িগ্রাম খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার তথ্য সূত্রে জানা যায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী নেতাকর্মীদের সশস্ত্র হামলায় নিহত পাঁচপীর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন আশিক। সে জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের কৃষক চাঁদ মিয়ার ছেলে। ঘটনার দিন আশিক ও তার ছোট ভাই আতিকুর রহমান মিছিলে গিয়েছিলেন। পরে আশিক মাথায় আঘাত পেয়ে আহত হলে প্রথমে বাসায় আসেন। পরে আঘাতের ব্যথায় বমি করলে ১৮ আগস্ট প্রথমে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নেওয়া হলে ১ সেপ্টেম্বর আশিক মারা যান।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, গ্রেপ্তার মো. জাহিদুল ইসলাম সবুজ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আশিক হত্যা মামলার আসামি। রংপুর র‍্যাব-১৩ এর একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে রংপুর শহর থেকে গ্রেপ্তার করে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo