• অপরাধ ও দুর্নীতি

কৃষি জমির মাটি বিক্রি, অর্ধলক্ষ টাকা অর্থদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে কৃষি জমির মাটি কেটে বিক্রির অপরাধে হাসিব ভূঁইয়া নামের মাটি ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকেলে এ দণ্ডাদেশ প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। এর আগে তিনি উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামে অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত হাসিব ভূঁইয়া উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের ইউসুফ ভূঁইয়ার ছেলে। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, কৃষি জমির মাটি কেটে বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কৃষি জমির মাটি কেটে পরিবহনে করে বিক্রির দায়ে হাসিব ভূঁইয়া নামের স্থানীয় এক মাটি ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ এর (১) ধারায় এ জমিমানা করা হয়।

তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অপরাধিরা কৃষি জমির মাটি কেটে বিক্রি করে আসছিলেন। তাই এক অভিযুক্তকে জরিমানা করে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo