• অপরাধ ও দুর্নীতি

গ্লাস ফিটিংস এর দোকানের আড়ালে মাদক ব্যবসা, আটক ২

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মো. হিমেল হোসেন (২৮) ও   মোঃ শাহীন আকন্দ (৪৪) নামের দুই মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ।  

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে সোমবার (০২ ডিসেম্বর) দিবাগত উপজেলা বক্তারপুর বাজার থেকে তাদের আটক করা হয়।  

আটককৃত হিমেল উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে ও শাহীন একই এলাকার পৈলানপুর গ্রামের মৃত আমজাত আকন্দের ছেলে।

ওসি, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বক্তারপুর বাজারে মাদক বিরোধী বিশেষ চালায় থানার এসআই মো. জহিরুল ইসলাম ও মো. মনিরুজ্জামান। পরে সেই বাজারে হিমেলের গ্লাস ফিটিং এর একটি দোকান থেকে হিমেল ও শাহীনকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তাদেরকে মাদক মামলায় (নং-৪) গ্রেফতার দেখিয়ে সকালে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তারা পেশাদার মাদক কারবারি। মূলত গ্লাস ফিটিংস এর দোকানের আড়ালে মাদকের ব্যবসা করতো। থানা পুলিশের এই ধরনের মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo