• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে পৃথক অভিযান, জাল টাকা ও মাদকসহ দুইজন আটক 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকার জাল নোট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় জাল টাকার সাথে শাহীন (২৪) এবং গাঁজার সাথে মুক্তা বেগম (৩১) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে দুপুরে কালীগঞ্জ পৌরসভার কাপাসিয়ার মোড় এলাকা থেকে শাহীনকে ও সকালে মুনশুরপুর এলাকা থেকে মুক্তাকে আটক করা হয়।

আটক শাহীন কালীগঞ্জ পৌরসভার চান্দাইয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। অন্যদিকে, মুক্তা মুনশুরপুর টেকপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী এবং একই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

ওসি জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ পৌরসভার পৃথক দুটিস্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানে উপজেলার  কাপাসিয়ার মোড় এলাকা থেকে শাহীনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে তার তার কাছ থেকে ২০টি ১ হাজার টাকার জাল নোট ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। অপর অভিযানে উপজেলার মুনশুরপুর গ্রামে জনৈক কাউসার আলম বিন হাই এর বাড়ি থেকে মুক্তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজতে থাকা ৫০০ গ্রাম মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করে পুলিশ। 

ওসি আরো জানান, তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার পর গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo