ছবিঃ সিএনআই
সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়া কেরানিহাটের ব্যবসায়ীদের আতঙ্ক কথিত ‘জ্বিনের বাদশা’ পরিচয়দানকারীর সহযোগী মো. রিয়াজ উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২টায় সাতকানিয়ার ভোয়ালিয়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. রিয়াজ উদ্দিন (৪০) সাতকানিয়া পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের ভোয়ালিয়া পাড়ার মো.হোসেনের ছেলে। তিনি মূলহোতার এমরানের সহযোগী এবং তার বোনের জামাই।
পুলিশ জানায়, কেরানিহাট ব্যবসায়ীদের মুঠোফোনে হুমকি দিয়ে চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে প্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনায় রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। হুমকি প্রদানের সিমের সিডিআর ও রেজিস্ট্রেশন পর্যালোচনা করে তাকে সনাক্ত করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে মূলহোতার এমরানের নাম প্রকাশ করে সে।
এছাড়া ৬ মাস আগে মূল আসামি এমরান টেকনাফ থানা এলাকায় একইভাবে ব্যবসায়ীদের হুমকি দেয় এবং ব্যবসায়ী কামালের দোকানে অগ্নি সংযোগসহ বিকাশের মাধ্যমে চাঁদা আদায় করে। এমরানের বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, গ্রেপ্তার রিয়াজ উদ্দিনকে আদালতে প্রেরণ করা হয়েছে। চাঁদাবাজি এবং দোকানে আগুন কাণ্ডের মূলহোতা এমরান হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

মন্তব্য (০)