• অপরাধ ও দুর্নীতি

টেকনাফে অভিযানে ৩ অপহরণকারী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

কক্সবাজার প্রতিনিধিঃ  টেকনাফে পুলিশি অভিযানে  উদ্ধার করা হয়েছে অপহৃত দু"জন ভিকটিম। এরা হচ্ছেন উখিয়া উপজেলার বালুখালী-২ এর ১১ নং ক্যাম্পের  আবুল বাশের"র ছেলে শামসু (৫০) ও বালুখালী  ক্যাম্পের ৪২ নং ব্লকের আব্দু শুক্কুর"র ছেলে আনিসুল আলম (২৮)। এসময় ৩ জন অপহরণ চক্রের সদস্যকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে টেকনাফ সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড, পুরান পল্লান পাড়ার নুরুচ্ছালাম প্রকাশ রং মিস্ত্রী নুরুল ইসলাম"র ছেলে সাইফুল (২২), ৩ নং ওয়ার্ড মাঠ পাড়ার কবির"র স্ত্রী  মরিয়ম (৫০) ও রবিউল"র স্ত্রী  নছিমা আক্তার(৩০)।

২৬ নভেম্বর মঙ্গলবার  সকাল পৌনে ১১ টার সময়  টেকনাফ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মাঠ পাড়ার মুখে পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়।  টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৫ নভেম্বর সকাল অনুমান সাড়ে  ৯ টার  সময় টেকনাফ  সদর ইউপিস্থ ২ বিজিবি ব্যাটালিয়নের পশ্চিমে মাঠ পাড়া রাস্তার মাথায় সড়কের উপর হতে অজ্ঞাতনামা ৩ জন যাত্রী রোহিঙ্গা নাগরিক অপহরণের ঘটনায় টেকনাফ মডেল  থানার মামলা নং-৭৭/৬৮২, তারিখ- ২৬ নভেম্বর, ২০২৪ ইং, ধারা- 365/34 The Penal Code, 1860 রুজু করা হয়। মামলাটি রুজু হওয়ার পর টেকনাফ মডেল  থানার এসআই (নিঃ) সনজীব কুমার পালকে মামলাটি তদন্তভার অর্পন করা হয়। এসআই(নিঃ) সনজীব কুমার পাল মামলাটি তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় মোবাইল-৭ ডিউটির অফিসার এসআই(নিঃ) ননী বড়ুয়া ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় টেকনাফ সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ মাঠ পাড়ার মুখে পাহাড়ে অভিযান পরিচালনা করে স্থানীয় জনগণের সহায়তায় অপহরণচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। অপহরণকারীদের হেফাজত হতে  ২ জন ভিকটিম উদ্ধার করা হয়। 

সেই সময় অপরাপর বেশকজন পালিয়ে যায়। 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। 

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo