• অপরাধ ও দুর্নীতি

ভাঙ্গায় আওয়ামী লীগ নেতা সহ বিভিন্ন অপরাধ মামলার ৬ আসামী গ্রেফতার 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মামলায় আওয়ামী লীগ নেতা সহ ৬ জন কে গেফতার করেছে। 

ভাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়, আসামীদের বিরুদ্ধে  মাদক মামলা,বিভিন্ন অপরাধ মামলার অভিযোগ রয়েছে। শনিবার রাত থেকে বি়ভিন্ন স্থান থেকে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। রোববার ( ২৪ নভেম্বর)  তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হলো উপজেলার চান্দ্রা ইউনিয়নের  আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি  দীঘলকান্দা গ্রামের -মৃত মোতালেব মুন্সীর ছেলে এমারত মুন্সী(৫৫),  একই গ্রামের  নজর আলী মোল্লা(৪৫), উপজেলার আজিমনগর  ইউনিয়নের ইশ্বরদী গ্রামের মজিবর শিকদারের ছেলে মামুন  শিকদার(৩৫), উপজেলার গজারিয়া গ্রামের বজলু তালুকদারের ছেলে  আল আমিন তালুকদার(২৫),  উপজেলার দোপপাসা গ্রামের শেখ আলী মাতুব্বরের ছেলে সানি রহমান(২৬), উপজেলার জান্দি গ্রামের মোঃ রফিকের ছেলে  মোঃ হাচান(৩৪)। 

এ ব্যাপারে ফরিদপুরের  ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদুর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশনায় আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে ভাঙ্গা থানার পুলিশের চৌকস টীমের সদস্যরা তাদেরকে গ্রেফতার করে  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এ অভিযান অব্যাহত থাকবে। 

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo