• অপরাধ ও দুর্নীতি

ঠাকুরগাঁওয়ে বিপূল পরিমাণ মাদকসহ গ্রেফতার-২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণে মাদকসহ ২ জনকে গ্রেফতার করা হয়। পৌর শহরের দুটি ভিন্ন স্থান থেকে ১ হাজার ৯শ পিস ইয়াবা ট্যাবলেটসহ উল্লেখিত ২ জনকে গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ।

জানা যায়, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ। এ সময় জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ঝিকরা (দলুয়া) গ্রামের মো: শামসুল হকের ছেলে মো: দুলাল হোসেন (৩৫) কে ৯শ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

এর আগে রোববার রাতে শহরের বিজিবি ক্যাম্পের সম্মুখে একটি বাসে তল্লাসী করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো: আজাহারুল ইসলামসহ একটি টিম। এ সময় ওই বাসের যাত্রী বরিশাল জেলার সদর উপজেলার মেডিক্যাল লেন গ্রামের নজর আলী হাওলাদারের ছেলে মো: সুমন হাওলাদার (৩৫) কে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।    

 

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo