• অপরাধ ও দুর্নীতি

গলাচিপায় সিঁধ কেটে ঘর চুরি পুলিশি তৎপরতায় চোর আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডে সিঁধ কেটে ঘর চুরির ঘটনা ঘটেছে। এতে মোবাইল ফোন, নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় ১ জনকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ। জানা গেছে, মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে পৌরসভার কলেজপাড়া এলাকার হানিফ খাঁ ও তাঁর স্ত্রী লাভলী বেগমসহ পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন।

এ সময় চোররা ঘরে মাটির পোতায় সিঁধ কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে চোর চক্রটি নগদ ১০,৫০০ টাকা, স্বর্ণালংকার, রূপার চেইনসহ দুটি মোবাইল ফোন নিয়ে যায়। ঘুম থেকে উঠে ঘরের মধ্যে সব এলোমেলো দেখে চুরির বিষয়টি টের পান তারা। পরে গলাচিপা থানা পুলিশের তৎপরতায় এবং প্রযুক্তির সহয়তায় একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তি গলাচিপা উপজেলাধীন ডাকুয়া ইউনিয়নের ফুলখালি গ্রামের সামসুল হক সরদারের ছেলে সোহেল (২৮)।

এ ঘটনায় বাড়ির মালিক হানিফ খাঁ’র স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে গলাচিপা থানায় একটি চুরির মামলা দায়ের করেন। যার মামলা নাম্বার ০৭ এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান বলেন, ” গলাচিপা থানায় একটি মামলা রুজু হয়েছে। আমরা একজন আটক করতে সক্ষম হয়েছি। আসামিকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃত আসামি পেশাদার চোরচক্রের সদস্য, বাকিদের সনাক্ত করতে আমরা কাজ করছি।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo