• অপরাধ ও দুর্নীতি

ফেনীতে বিদেশি মদসহ আটক ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধি : ফেনী মডেল থানায় পুলিশ ১১৫ বোতল বিদেশি মদসহ সহ একজনকে আটক করেছে। বুধবার (১৩নভেম্বর) রাতে সদর থানার দক্ষিণ কাশিমপুর নুরুল্লা রাস্তার মাথায় পুলিশের টিম ১জনকে আটক করে।

ফেনী মডেল থানায় ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, ১১৫ বোতল বিদেশি মদের আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

তিনি বলেন, কাশিমপুর নুরুল্লাহ রাস্তার মাথার ফল বেপারী ইয়াকুবের বাড়ির ধৃত আসামি সাহেদুল ইসলাম-এর বসতঘরের খাটের নিচ থেকে ১১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেন। 

এসময়ে একজন পালিয়ে যায়। পলাতক আসামি আব্দুল করিম প্রকাশ ভাসানী, আনন্দপুর খিলপাড়া ফুলগাজী থানার বাসিন্দাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। 

মাদক উদ্ধারের নেতৃত্ব দেন পুলিশ রিদর্শক আশ্রাফুল মুন্না ও এসআই মো. অলি আহাদসহ সঙ্গীয় ফোর্স। ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এ সময়ে পরিদর্শনে আসেন।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo