• অপরাধ ও দুর্নীতি

স্ত্রীকে হত্যা করে লাশের পাশে নির্বাক হয়ে বসেছিলো স্বামী

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে স্বামী।

বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৬ টায় উপজেলার কাশিপুর হাজী বাড়ি এলাকায় ওই ঘটনার পর পুলিশ স্বামী শফিকুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে। তিনি কাশিপুর হাজীপাড়ার আনোয়ার হোসেনের ছেলে।

নিহত সানোয়ারা (৩২) ফতুল্লা থানার কাশিপুর হাজীপাড়া এলাকার মৃত হেলাল উদ্দিনের মেয়ে।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত স্বামী শফিকুল ইসলাম ও স্ত্রী সানোয়ারা বেগম আপন খালাতো ভাই বোন। তাদের সংসার জীবনে দুটি মেয়ে রয়েছে। গত ১৫ দিন পূর্বে স্বামী শরিফুল ইসলাম সিঙ্গাপুর থেকে নিজ বাড়ীতে আসে। বুধবার বিকেলে ছোট মেয়ে সাদিয়া নিজ বাড়ীর ছাদে খেলা করতে যায়। এতে মা সানোয়ারা বেগমের বাধা উপেক্ষা করে ছাদে খেলতে যায়। এতে করে মা সানোয়ারা বেগম ক্ষিপ্ত হয়ে ছোট মেয়ে সাদিয়ার গায়ে হাত তোলে। বিষয়টি নিয়ে নিজ ঘরের মধ্যে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী শরিফুল ইসলাম ঘরের ভিতরে থাকা চাকু দিয়ে নিহতের গলায়, পেটে ও বুকের একাধিক স্থানে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সানেয়ারা বেগমের মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পান নিহতের লাশের পাশেই বসে রয়েছে স্বামী শরিফুল ইসলাম। হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটিও উদ্ধার করেছে পুলিশ।

 

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo