• অপরাধ ও দুর্নীতি

চাটমোহরে বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহম্মেদ গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের পর মঙ্গলবার (১২ নভেম্বর) পাবনা আদালতে তোলা হয়। পরে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। 

আগের দিন সোমবার সন্ধ্যায় পাবনা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি'র) সহযোগীতায় চাটমোহর থানা পুলিশ পাবনা জেলা শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়। 

ডিবি’র ওসি হাসান বাসির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, গত ৫ আগস্টের পর সারাদেশের মত ২৫ জুলাই পাবনার হান্ডিয়ালে বৈশম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে দমন, প্রতিহত ও নির্মূল করার জন্য হাত বোমা বিস্ফোরণ, চাইনিজ কুড়াল, লোহার রড ও লাঠি সোটা নিয়ে ছাত্র জনাতার উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে চাটমোহর থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় রাসেল জড়িত থাকায় তাকে আটক করা হয়েছে। 

গতকাল সোমবার রাত পর্যন্ত তাকে ডিবি থানা হেফাজতে রাখা হয়েছিল। মঙ্গলবার তাকে পাবনা বিজ্ঞ আদালতে পাঠানো হয়। রাসেল আহম্মেদ হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল করিম চেয়ারম্যান এর ছেলে। 

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo