ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে চাঁদাবাজি মামলায় তবকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান(৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার(১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় তবকপুর ইউনিয়নের বামনেরহাট এলাকা থেকে ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলা আওয়ামীলীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, গত ৫ নভেম্বর উলিপুর থানার একটি চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই মামলায় এজাহারভূক্ত পলাতক আসামি ছিলেন।
রোববার(১০ নভেম্বর) বিকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান জানান, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...
নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

মন্তব্য (০)