• অপরাধ ও দুর্নীতি

পঞ্চগড়ে বিচারককে জুতা নিক্ষেপ করার অপরাধে ২ মাসে কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিচারককে জুতা নিক্ষেপ করার অপরাধে মিনারা আক্তার নামের এক নারী আসামীকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।বৃহস্পতিবার (৭ নভেম্বর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান এ আদেশ দেন।বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারি ( অতিরিক্ত) শাহাদুদ জামান সুমন। দণ্ডপ্রাপ্ত আসামী সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার মৃত ইয়াকুব আলীর মেয়ে।

এর আগে গত বছরের ১১ ডিসেম্বর আদালত অবমাননা ও হট্রোগোল করার অভিযোগ তুলে মিনারা আক্তারকে আসামী করে আদালতের কর্মচারী তাজুল ইসলাম বাদী হয়ে সিআর(নালিশি)মামলা দায়ের করে। জানা যায়,জমিজমা সংক্রান্ত জেরে গত বছরের ৫ ডিসেম্বর সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় মো. ইয়াকুব আলী ও তার ভাই আব্দুল জব্বার, মমিন, মকছেদ এর সাথে মারামারির ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মারা যায় ইয়াকুব আলী। এ ঘটনায় তার মেয়ে মোছা.মিনারা আক্তার বাদী হয়ে সদর থানায় ১৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। ১১ ডিসেম্বর আদালতে আসামি পক্ষ আত্মসমর্পন করে জামিন আবেদন করলে,বিচারক অলরাম কার্জি ১৬ জনকে অন্তবর্তীকালীন জামিন দেন। এতে বাদী সংক্ষুব্ধ হয়ে বিচারককে উদ্দেশ্য করে এজলাসে পায়ের জুতা খুলে নিক্ষেপ করেন।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo