ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৯০ বোতল ফেন্সিডিল সহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গত ৬ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানাধীন নাখারগঞ্জ বাজার এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করার সময় একটি ব্যাটারি চালিত অটো থামানোর সিগনাল দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ জন অটো থেকে নেমে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে এবং তাদের ব্যাটারি চালিত অটো তল্লাশি করে ৯০ (নব্বই) বোতল ফেন্সিডিল উদ্ধার ও অটো জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন ইসলামপুর পাটেশ্বরী এলাকার মোঃ বেলাল হোসেন (২২), মোঃ আব্দুল খালেক (২০) ও তাজুল ইসলাম (২২) দের বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...
নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

মন্তব্য (০)