ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা-ভাংচুর ও এক শিক্ষার্থী হত্যা মামলায় দুই আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দক্ষিণ নামাজের চর গ্রামের উমর আলীর ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর আব্দুর রশিদ(৪৫) ও কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ইলেম উদ্দিনের ছেলে ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন(৪০)। শনিবার(২ নভেম্বর) বিকালে মীর আব্দুর রশিদকে খেওয়ার চর বাজার থেকে ও রাত সাড়ে ৮টায় সোহরাব হোসেনকে যাত্রাপুর বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গত ৪ আগষ্ট কুড়িগ্রাম জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর দফায় দফায় হামলা ও ভাংচুর চালায় আওয়ামীলীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের হামলায় শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে আশিকুর রহমান নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
ছাত্র-জনতার ওপর হামলা-ভাংচুরের দুই মামলা ও শিক্ষার্থী আশিকুর রহমান হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা মীর আব্দুর রশিদ ও সোহরাব হোসেনকে গ্রেপ্তার করা হয়। রোববার(৩ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল আলম জানান, আসামিদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

মন্তব্য (০)