• অপরাধ ও দুর্নীতি

সোনারগাঁয়ে ২৩ হাজার পিস ইয়াবা সহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে মেঘনা চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ২৩ হাজার পিস ইয়াবা সহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ-গাজীপুর জেলার গাছা থানার মোল্লা মার্কেট এলাকার মৃত আনসার মন্ডলের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৩৮) ও কক্সবাজার জেলার মহেশখালী থানার ছোট মহেশখালী এলাকার মোঃ মঞ্জুর মিয়ার ছেলে মোঃ জিসান (২২) সোনারগাঁ থানার উপ-পরিদর্শক(এসআই) আল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী স্যারের নেতৃত্বে আমিসহ এসআই মাসুদ, এসআই শহিদুল  ও এএস আই মনির এবং সঙ্গীয় ফোর্সের সহায়তা পিরোজপুর ইউনিয়নের মেঘনা চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করি।

এ সময় তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের সাথে থাকা পিক-আপ যাহার নং ঢাকা মেট্রো-জ ১১-২৫২৬ এর ব্যাকডালা হতে ২৩ হাজার ইয়াবা উদ্ধার করি। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী, দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলা হতে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও ঢাকা সহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান,মাদকের বিরুদ্ধে আমি শুরু থেকেই জিরোটলারেন্স নীতি মেনে কাজ করছি।এরই ধারাবাহিকতায় আমার ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানার অফিসারদের সার্বিক সহযোগিতায় দু'জন মাদক কারবারিকে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার করেছি।তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo