• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে পুলিশে নিয়োগ পরীক্ষার সময় প্রতারক আটক 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার সময় আবুল হায়াত (৩৮) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। 

বুধবার (৩০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে জেলা পুলিশ লাইন্সের ১নম্বর গেট থেকে তাকে আটক করা হয়। আটক আবুল হায়াত পার্শ্ববর্তী শেরপুরের শ্রীবর্দী উপজেলার চিতলিয়া পাড়া (সদাগর বাড়ি) এলাকার মৃত মলুম উদ্দিনের ছেলে।

জানাগেছে, জামালপুরে ২৯ অক্টোবর থেকে তিনদিন ব্যাপী পুলিশ নিয়োগ পরিক্ষা চলছে। এই নিয়োগ পরিক্ষায় জামালপুর পৌরসভার তেতুলিয়া পাড়ার সালাহ উদ্দিনের ছেলে কামরুল হাসান শাহেদ (১৯) কে ১০ লক্ষ টাকার বিনিময়ে পুলিশে নিয়োগ করিয়ে দেয়ার জন্য চুক্তি করে শেরপুর জেলার আবুল হায়াত। চুক্তি অনুযায়ী প্রথমে ৫০ হাজার টাকা ও বাকী টাকা চাকরি হওয়ার পর দেয়ার কথা। বুধবার দুপুরে জেলা পুলিশ লাইন্সের ১নম্বর গেইটের সামনে আবুল হায়াত গোপনে সালাহ উদ্দিনের সাথে আলোচনা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক আবুল হায়াতকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। এঘটনায় সালাহ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের উপ-পরিদর্শক আসাদুজ্জামান জানান, পুলিশের নিয়োগ পরিক্ষা চলার সময় গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক আবুল হায়াতকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুস সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবুল হায়াত পুলিশের কনস্টেবল পদে চাকরি দেয়ার দেওয়ার কথা বলে একাধিক প্রার্থীর সাথে টাকা লেনদেনের কথা স্বীকার করেছে। তার মোবাইল থেকে চাকরি প্রার্থীদের এডমিট ও বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। এঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo