• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় রায়হান হত্যা মামলায় দুপচাঁচিয়ার সাবেক মেয়র গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু রায়হান হত্যা মামলার প্রধান আসামি দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলাল হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার গভীর রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুপচাঁচিয়ায় গত ৪ আগস্ট যুবদলের সদস্য আবু রায়হান গুলিবিদ্ধ হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট তার মৃত্যু হয়। এ ঘটনায় রায়হানের মা রওশন আরা বেগম বাদী হয়ে ১৭ আগস্ট ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন এজাহারভুক্ত ১নং আসামি ছিলেন।

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo