• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে ছাত্র হত্যা মামলায় আ.লীগের দুই নেতা গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদরে ছাত্র হত্যা মামলায় আ.লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার(২৭ অক্টোবর) রাতে শহরের জেলা পরিষদ মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে নুর তানু (৬১) ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানা (৬০)।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কুড়িগ্রাম শাপলা চত্বরে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতার উপর হামলা চালায়। এসময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান আশিক নামের এক শিক্ষার্থী। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সোমবার(২৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল আলম জানান, শিক্ষার্থী আশিক হত্যা মামলায় দুই আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo