• অপরাধ ও দুর্নীতি

নারায়ণগঞ্জে দ্বিগুবাবুর বাজারে অধিক মূল্যে আলু-পেঁয়াজ বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ সদর থানার দ্বিগুবাবুর বাজারে অভিযানটি পরিচালিত হয়। এসময় বাজারকে অস্থিতিশীল করার দায়ে দুই প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে টাস্কফোর্স।

বিশেষ টাস্কফোর্স‘র সদস্য সচিব সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, সদর উপজেলার দিগুবাবুর বাজারে তদারকির জন্য বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। তদারকিকালে অধিক মূল্যে পেয়াজ বিক্রয় করে বাজারকে অস্থিতিশীল করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ইয়াকুব আলী ষ্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরই সাথে অধিক মূল্যে আলু বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে মায়ের দোয়া বাণিজ্যালয়কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে ।

তিনি আরও জানান, বিকেল ৩টার দিকে পেঁয়াজ ব্যবসায়ীরা জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সাথে সাক্ষাৎ করেছেন। এসময় জেলা প্রশাসক ব্যবসায়ীদের পেঁয়াজ যৌক্তিক মূল্যে বিক্রয়ের নির্দেশ দেন। এরই সাথে পণ্য ক্রয় ভাউচার সংরক্ষণের কথাও জানান। জেলা প্রশাসকের দেয়া নির্দেশনা পালনে পেঁয়াজ ব্যবসায়ীরা সম্মতি জানান।

বাজারে অভিযানের সময় উপস্থিত ছিলেন বিশেষ টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডা. মিতা চক্রবর্তী, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. ছালাউদ্দিন ভূইয়া, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ইবনুল ইসলাম এবং জেলা পুলিশ লাইনের একটি দল।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo